[Verse1 soft spoken] একটা সাদা পাঞ্জাবি, আর কালো একটা চশমা নীতি বাক্যের ভাষনে, মাইকে ভরসা দেয়, দিন শেষে মনে হয় আসলে সবই ভন্ডামি। [Verse 2] রাজনীতি মানে নাকি রাজার নীতি, কতো শতো বইতে বহুবার পড়ি। যা বলে তার উল্টো এখন। শহর তলির মোড়ে দেখি।। সবটাই হলো মগজ ধোলাই। আসল খেলা, হিছছা ভাগা ভাগি। তাঁরা বলে সব ভোটের আগে । জনগণ হলো ক্ষমতার মালিক। জনগণই নাকি রাজা। ভোটের পর দেখি রাজা ভিখারি। নেতাই মহারাজা! [Chorus] ও দৃষ্টি, তুই বুঝিস কি? এমন নীতি? এটা হলো ক্ষমতার গল্প,আছে স্বজন প্রীতি। কে কী পাবে, কখন পাবে। কীভাবে পাবে, কখন নেবে ঘরে। তারই নাম দিয়েছে রাজনীতি! [Verse 3] রাজনৈতিক জীব মানুষ । আমরা সবাই আছি বেহুঁশ। যে যার মতো অন্ধভক্ত,সবাই অভিনেতা। পৃথিবীতে নতুন । শুধু অঙ্গ সজ্জায় ভিন্নতা । একজনে বলে ডানদিকে চলো । ওখানে, লুকিয়ে আছে স্বর্গ । আরেকজন বলে বাম দিকে চলো। বাকি সব ভুলে যাও । মিথ্যাকে বানাও হাতিয়ার। বানিয়ে ফেলো নিজ দূর্গ। [Chorus] ও দৃষ্টি, তুই বুঝিস কি? এমন নীতি? এটা মঞ্চের আলোর, নেপথ্যে কান্না। তোমার আমার লড়াই দিয়ে। ওরা সাজায় গদি,,। এটাই তো রাজনীতি! [Bridge - soft spoken] দেহ টা খারাপ নয় রে পাগলা। হাতটা অনেক খারাপ। মানুষ টা খারাপ নয় রে পাগলা । নীতি টাই তার খারাপ। [verse 4] আমার রাজনীতি, আমার ঘরে। আমার ভাতের থালায়। ইচ্ছে মতো না হ‌ইলে, আবার রাধি চুলায়। বন্ধু নিজের মতো সাজিয়ে নিও। তোমার চারিপাশ । যেদিন সবাই বুঝবে, ক্ষমতা মানে সেবা। সেদিন হয়তো, রাজনীতি আবার । হয়ে যাবে কবিতা । যেদিন সবাই বুঝতে পারবে। ক্ষমতা মানেই সততা। সেদিন হয়তো রাজনীতি আবার । ফিরে পাবে পূর্ণতা ।।