Song Cover Image

ছুঁতে পারোনি

V5.5

না.... তুমিও ছুঁতে পারোনি আমায় কোনদিন আর পারবেও না কখনও .... যেভাবে আমাকে ছুঁয়ে গ্যাছে.... এই তপ্ত দুপুর এর পর বিকালের শান্ত শীতল হাওয়া.... যেভাবে আমাকে ছুঁয়ে গ্যাছে.... ভাটি ফুল, আর ভোরের বুনো ঘাসের মাতাল গন্ধ যেভাবে আমাকে ছুঁয়ে গ্যাছে.... প্রথম বৃষ্টির ফোঁটা যেভাবে আমাকে ছুঁয়ে গ্যাছে.... মেঘের আড়ালে চাঁদের ছায়া যেভাবে আমাকে ছুঁয়ে গ্যাছে... যেভাবে আমাকে ছুঁয়ে গ্যাছে... চিলেকোঠায় দূর থেকে ভেসে আসা কোনো চেনা গানের সুর... যেভাবে আমাকে ছুঁয়ে গ্যাছে.... ভোর এর আগে কোকিলের গেয়ে ওঠা যেভাবে আমাকে ছুঁয়ে গ্যাছে.... শরতের আগমনে পড়ন্ত বিকালের সূর্যের মায়া। যেভাবে আমাকে ছুঁয়ে গ্যাছে.... নদীর বুকে সন্ধ্যা নামার আগে জলের রঙ বদলে যাওয়া। তুমি এসেছিলে কেবল শরীরী দাবি নিয়ে, পারোনি সেই নিভৃত কোণে পৌঁছাতে.. যেখানে শব্দরা স্তব্ধ হয়ে যায়, যেখানে আত্মা মেশে নির্জনতায়। যেভাবে আমাকে ছুঁয়ে গ্যাছে... ছুঁয়ে গ্যাছে... না....না... তুমিও ছুঁতে পারোনি আমায় কোনদিন পারবেও না আর কখনও.... © SudipS Don't copy Lyrics