Song Cover Image

ভুলে যেতে চাই - আরিফ শামছ্

+ Show full styles
V4.5-ALL

ভুলে যেতে চাই আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) আমি চাই, ভুলে যেতে— তোমার স্মৃতিগুলো দূরে ঠেলে দিতে, কিন্তু এই অবুঝ মন বারবার ফিরে যায়, মোহময় নীরব আহ্বানে ডুবে যেতে। ভুলো মন ভোলে না তোমারে, যতই বলি—“সব শেষ, আর কিছু নাই,” ততই তুমি নিঃশব্দে এসে বসো হৃদয়ে, আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে যাই। ভুলি ভুলি করে, ভোলারই অভিনয়, নিজেকেই দিই মিথ্যা সান্ত্বনা, “আজ অন্য কারো”—এই কঠিন সত্য, তবুও মেনে নিতে এ মন চায় না। রাত জেগে দেখি চাঁদের নরম আলো, মনে হয়—তুমি বুঝি কাছে আছো খুব, তোমার সেই হাসি, সেই মায়াভরা চোখ, আজও আমার স্বপ্নের একমাত্র রূপ। ভুলিতে তোমারে—কত জীবন শেষ হবে? কত অশ্রু ঝরলে মুছে যাবে এ ব্যথা? যদি ভালোবাসা সত্যি মুছে যেতো একদিন, তবে কেনো আজও জেগে ওঠে সেই পুরোনো ব্যথা? তুমি কি জানো কখনো— কতটা ভালোবাসি নিঃশব্দে? কতটা কেঁদেছি নির্জনে, অন্ধকার রাতের নীরব প্রহরে? আমি চাই, ভুলে যেতে— কিন্তু ভালোবাসা তো ভোলার নয়, এ এক দহন, এক চিরন্তন জ্বালা, যা হৃদয়ে থাকে—মৃত্যুর পরেও অক্ষয়, তাই আজও বাঁচি তোমারই স্মৃতিতে, ভুলে যাওয়ার ব্যর্থ সব চেষ্টার মাঝে, তুমি আছো—অদৃশ্য হয়ে, অথচ সবচেয়ে সত্য, আমার প্রতিটি কবিতায়, প্রতিটি শব্দের ভাঁজে। ভুলে যেতে চাই। । । আমি চাই, ভুলে যেতে— তোমার স্মৃতিগুলো দূরে ঠেলে দিতে, কিন্তু এই অবুঝ মন বারবার ফিরে যায়, মোহময় নীরব আহ্বানে ডুবে যেতে। ভুলো মন ভোলে না তোমারে, যতই বলি—“সব শেষ, আর কিছু নাই,” ততই তুমি নিঃশব্দে এসে বসো হৃদয়ে, আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে যাই। ভুলি ভুলি করে, ভোলারই অভিনয়, নিজেকেই দিই মিথ্যা সান্ত্বনা, “আজ অন্য কারো”—এই কঠিন সত্য, তবুও মেনে নিতে এ মন চায় না। রাত জেগে দেখি চাঁদের নরম আলো, মনে হয়—তুমি বুঝি কাছে আছো খুব, তোমার সেই হাসি, সেই মায়াভরা চোখ, আজও আমার স্বপ্নের একমাত্র রূপ। ভুলিতে তোমারে—কত জীবন শেষ হবে? কত অশ্রু ঝরলে মুছে যাবে এ ব্যথা? যদি ভালোবাসা সত্যি মুছে যেতো একদিন, তবে কেনো আজও জেগে ওঠে সেই পুরোনো ব্যথা? তুমি কি জানো কখনো— কতটা ভালোবাসি নিঃশব্দে? কতটা কেঁদেছি নির্জনে, অন্ধকার রাতের নীরব প্রহরে? আমি চাই, ভুলে যেতে— কিন্তু ভালোবাসা তো ভোলার নয়, এ এক দহন, এক চিরন্তন জ্বালা, যা হৃদয়ে থাকে—মৃত্যুর পরেও অক্ষয়, তাই আজও বাঁচি তোমারই স্মৃতিতে, ভুলে যাওয়ার ব্যর্থ সব চেষ্টার মাঝে, তুমি আছো—অদৃশ্য হয়ে, অথচ সবচেয়ে সত্য, আমার প্রতিটি কবিতায়, প্রতিটি শব্দের ভাঁজে।