Song Cover Image

ব্যস্ততা - আরিফ শামছ্

V4.5-ALL

ব্যস্ততা এ কেমন ব্যস্ততা! বাঁচার জন্য প্রাণ সঁপে দেয়, মরার তরে সময় নেই! আত্নীয় স্বজনের বিপদাপদে, সুখ- দুঃখের ভাগিদার হতে, দাঁড়িয়ে পাশে স্বান্ত্বনাতে, এক দন্ড ফুরসৎ নেই। দূরালাপনি দূরে ঠেলে, কাছের মানুষ রয়যে দূরে, কন্টাক্টলিষ্টের লম্বা বহর, কার বাদে কার নিবো খবর! দেনা পাওনা কোথায় কেমন, কম বেশি কোথায় খরচ! লাভ ক্ষতির অংক কষে, ছোট, বড়, আপন পরে। এখনো আছে ক্ষুদ্র একদল, ঊর্ধ্বে যাদের পথ চলাচল। শত ব্যস্ততা, কষ্ট জ্বালাতন, সব পেড়িয়ে দাঁড়ায় ক্ষণ। স্বর্গ হয় মর্ত্যের ভূবন, সুখ অফুরান, পায়রে সুজন। স্বাগত জানাও বা না জানাও, যে আসার সে আসবেই, তুমি খুশী হও বা কান্না করো, চিৎকার করে সে কাঁদবেই। আগমনী ধ্বনি এমনি করি, গোমট ভেঙ্গে সুরে ভরি। বেলা অবেলায়, সময়ের গতিতে, শৈশব, কৈশোর, যৌবনে, মধ্য বয়সীর কর্মভারে, একটু থামে জীবন পারে। যে যাবার সে চলে যাবে, তোমার বিনম্র ব্যবহার, কিংবা নিষ্ঠুর, অনাআচার, উদাসীনতা, এড়িয়ে চলার, ফিরবে নাকো কাছে আর। হয়তো কভু আমার মতো, দিবসযামী ভাববে শতো! হায়রে! মানুষ ব্যস্ত মানুষ, কবে পাবি ফিরে হুশ! স্বর্গ হয় মর্ত্যের ভূবন, সুখ অফুরান, পায়রে সুজন। স্বাগত জানাও বা না জানাও, যে আসার সে আসবেই, তুমি খুশী হও বা কান্না করো, চিৎকার করে সে কাঁদবেই। আগমনী ধ্বনি এমনি করি, গোমট ভেঙ্গে সুরে ভরি। বেলা অবেলায়, সময়ের গতিতে, শৈশব, কৈশোর, যৌবনে, মধ্য বয়সীর কর্মভারে, একটু থামে জীবন পারে। যে যাবার সে চলে যাবে, তোমার বিনম্র ব্যবহার, কিংবা নিষ্ঠুর, অনাআচার, উদাসীনতা, এড়িয়ে চলার, ফিরবে নাকো কাছে আর। এ কেমন ব্যস্ততা! বাঁচার জন্য প্রাণ সঁপে দেয়, মরার তরে সময় নেই! এ কেমন ব্যস্ততা --- এ কেমন ব্যস্ততা । ।