
তুমি কখন আসবে কেমন আছো? বলে যাও নি সেদিন কেমন ছিলে? বলিনি আমিও কিছু .... এখন কল্পনার অভিমান যে প্রশ্নগুলো মনে সেগুলো বলবো কবে কখনো? এখন শুধু কল্পনার অভিমান তোমার চোখের মিথ্যে গুলোও আমি দেখেছি ....সব বুঝেছি তবুও কল্পনার অভিমান যদি হঠাৎ চলে আসো অসংলগ্ন কথার ভিড় নিয়ে যদি হঠাৎ এসে পড়ো ভেজা চুল, এলোমেলো আমার চোখে তাকিয়ে বোলো “সব ঠিক ছিল, সব ভুল হলো জড়িয়ে ধরো নীরবতায় হয়তো ভাঙবে ভুল একদিন কেউ দেখে না এই ছবি মনে মনেই আঁকা আমার প্রিয় জলরং.... এখন শুধু কল্পনার অভিমান যে প্রশ্নগুলো মনে সেগুলো বলবো কবে কখনো? কল্পনার অভিমান তোমার চোখের মিথ্যে গুলোও আমি দেখেছি সব বুঝেছি তবুও কল্পনার অভিমান..... কল্পনার অভিমান আমি বলবো কবে কখনো? কল্পনার অভিমান তবুও কল্পনার অভিমান শেষ ট্রেন মিস করা আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আকাশটার দিকে তাকানো এই আমার কল্পনার অভিমান..... কল্পনার অভিমান কল্পনার অভিমান কল্পনার অভিমান…..

