আমি চলে যাচ্ছি দূরে, বহু দূরে বহু দূরে... দূরে... আরও অনেক দূরে তোমার থেকে। তুমি কি দেখতে পারছ? না, পারবে না। জানি পারবে না.... তুমি যে মায়াবদ্ধ, মায়াবদ্ধ। তারপর একদিন মরীচিকা হয়ে যাব চাইলেও আর দেখতে পারবে না। কোটি বছর পরে Fossil হয়ে রয়ে যাব তোমার অলিন্দে... আর দু চোখের মাঝে.... মহাকালের ধুলো জমে উঠবে আবার জানালায় আমি তখন কোনো এক বিস্মৃত নক্ষত্র চূর্ণ! কোনো নিঝুম রাতে হাওয়া হয়ে ছুঁয়ে যাব তোমার অবিন্যস্ত চুল। আমি শুধু এক ঘ্রাণ কাছেই আছি, তবু কত দূরে, কত দূরে। কোটি বছর পরে Fossil হয়ে রয়ে যাব তোমার অলিন্দে... আর দু চোখের মাঝে.... অবশেষে একদিন, মিশে যাব সেই গভীর কৃষ্ণগহ্বরে, যেখান থেকে আলো ও ফেরে না। আমি তখন কোনো না-লেখা কবিতার এক দীর্ঘ নীরবতা.... উ হুম হুম নীরবতা তুমি কি খুঁজছ আমায়? তুমি কি খুঁজছ আমায়? না, পাবেই না, না না পাবেই না, তুমি যে মোহগ্রস্ত... মোহগ্রস্ত। ©ShunnoBindu Don't copy lyrics