Song Cover Image

প্রিয় তোমার প্রেমে- আরিফ শামছ্

V4.5-ALL

প্রিয় তোমার প্রেমে ভালোবাসার সবটুকু রেখে গেলাম তোমার তরে, পূর্ণ হিয়া মজেছে যে, প্রেম সাগরের অতল তলে। তৃষা তৃষা মরুতৃষা, মরুভূমির চারণভূমে, একটু সুখের পরশ লাগি, হারায় মরন ঘুমে। তোমার প্রেমে পাগল-পারা, হয়যে কেবল দিশেহারা, ভালো করে পথের ধারা, ধরতে বেলা সারা। ভোরের পাখি মধুর সুরে, তোমার কথা যায় স্মরে, পূবাকাশে রোদের মেলা, অভিমানী মেঘের ভেলা। তোমার প্রেমে পাগল-পারা, হয়যে কেবল দিশেহারা, ভালো করে পথের ধারা, ধরতে বেলা সারা। নিরাক পড়া ভর দুপুরে, মানব বিহীন বিজনভূমে, সবুজ পাতার আঁড়াল থেকে, মধুর সুরে কোকিল ডাকে। খুঁজছে রবে, ভাবছে কবে, প্রিয় তোমায় দেখবে সবে, তোমায় পেলে ধন্য হবে, জীবন মরণ সফল ভবে। ভালোবাসার সবটুকু রেখে গেলাম তোমার তরে, পূর্ণ হিয়া মজেছে যে, প্রেম সাগরের অতল তলে। তোমার প্রেমে পাগল-পারা, হয়যে কেবল দিশেহারা, ভালো করে পথের ধারা, ধরতে বেলা সারা। প্রিয় তোমার প্রেমে পাগল-পারা। প্রিয় তোমার প্রেমে পাগল-পারা প্রিয় তোমার প্রেমে- প্রিয় তোমার প্রেমে ।