তালের রসের দোকানে যে কাস্টমারে লাইন ধরছে--- দোকানী দোকান খোলে যে উজানে পাল তুলছে--- ফুল বাগানে ভ্রমরেরা গুনগুন করে গান ধরছে-- ফুলের মালি বাগান ছেড়ে মধুর নেশায় লাইন ধরছে----!! প্রেমের নদী দুকূল ভাসে জোয়ারের ঢেউ উঠছে--- যৌবনের বাঁধন টুটে যায় হৃদয় কাঁপে উঠছে--- চোখে চোখে কথা বলে ঠোঁট দুটি কাঁপছে--- স্বপ্নেরা ডানা মেলে আজ আকাশ জুড়ে উড়ছে---!! রাতের বুকে জোনাক জ্বলে আলো হয়ে জ্বলছে--- বুকের ভেতর ঝড়ের মতো কি যেন সব দুলছে--- হাতের সাথে হাত মিলিয়ে পথ দুজনেই চলছে--- প্রেমের স্রোতে ভেসে দুজন সুখের সাগর খুঁজছে---!!