Song Cover Image

মৃত স্বপ্নের আর্তনাদ [The scream of dead dreams]

V5

শহুরে ধোঁয়ায় মেশে পচা লাশের গন্ধ ভেতরটা খুঁড়ে দেখি সব দরজা আজ বন্ধ। যার আঙুলে ছোঁয়া থাকতো সুরের মাদকতা সেই হাতে আজ নথি গোছায় মৃত কোনো নীরবতা। স্মৃতিরা এখন নিউরোনে কামোড় দেয় বুকের পকেটে কিছু খুচরো পরিচয়! গলার শিরার রক্তে আজ বিষ মিশেছে ভাই যেটুকু আকাশ ছিল, তারও দেখি দিশা নাই! শহর জুড়ে মৃত স্বপ্নের - আর্তনাদ! শুনতে কি পাও? এই মধ্যরাতের বিষাদ? মৃত স্বপ্নের আর্তনাদ! ছেঁড়া তারে সুর বাঁধে এক মিথ্যে আশার সাধ। চিৎকার করে ভাঙছে বুক, ভাঙছে শহরতলি অন্যের হাতে নিজের স্বপ্ন বলী! আয়নার সামনে দাঁড়ানো ওই অচেনা অবয়ব সে হাসে না, কাঁদে না, শুধু গিলে খায় অন্ধকার। নিয়ম মাফিক বেঁচে থাকা, নিয়ম মাফিক শোক শহরের দেয়ালে শুধু মৃতদের বসবাস হোক! শহর জুড়ে মৃত স্বপ্নের আর্তনাদ! শুনতে কি পাও? এই মধ্যরাতের বিষাদ? মৃত স্বপ্নের আর্তনাদ! ছেঁড়া তারে সুর বাঁধে এক মিথ্যে আশার সাধ। চিৎকার করে ভাঙছে বুক, ভাঙছে শহরতলি অন্যের হাতে নিজের স্বপ্ন বলী! শহর জুড়ে মৃত স্বপ্নের আর্তনাদ ... আর্তনাদ... আর্তনাদ... © sudipS