
তুমি আমার অসম্পূর্ণতা !
কতবার আমি তোমায় খুঁজেছি স্বপ্নের ওই গলির বাঁকে! দিশেহারা আমি ছুটে বেড়াই বিষণ্ণ এই রাতের নরকে! কতবার! আমি তোমায় খুঁজেছি... সেই তুমি... শুধু তুমি! সেই তুমি... শুধু তুমি! রক্তে মেশা বিষে নীল হাজারো স্বপ্নের সমাধি ভুল ভরা আশায় দিয়েছি কতই না পাড়ি! কি হবে শেষটা? কেউ কি জানে তা? হাত ধরা নীরব সময় দিচ্ছে যাতনা! রঙিন যত স্বপ্ন ছিলো সব আজ পুড়ে ছাই! তুমি মানে আমার সবচেয়ে সুন্দর অসম্পূর্ণতা! তুমি মানেশেষ না হওয়া এক অপেক্ষার ব্যথা। তুমি মানে সমুদ্রের বুকে পাহাড়ি ঝর্ণা, তুমি মানে তৃষ্ণার্ত মরুভূমিতে শীতল হাওয়া। বুক ভরা কত না বলা কথা... ভুল ভরা আশা ধোঁয়ায় মেশা! হাত ধরা নীরব সময়... যেন সব ফ্যাকাশে কুয়াশা! তুমি মানে হৃদয়ের বুকে অচেনা এক ব্যাথা, তুমি মানে মনের মেঘে অনুরাগের বর্ষা, তুমি মানে মনখারাপের রাতে একলা জ্যোৎস্না... তুমি মানে অসমাপ্ত সুরের শেষ বিকেলের মায়া তুমি মানে আমার সবচেয়ে সুন্দর অসম্পূর্ণতা! তুমি মানে আমার সবচেয়ে সুন্দর অসম্পূর্ণতা! তুমি মানে আমার সবচেয়ে সুন্দর অসম্পূর্ণতা! © SudipS Please don't copy Lyrics

