
ভালোবাসার রানী - আরিফ শামছ্
V4.5-ALL
ভালোবাসার রানী ---- আরিফ শামছ্ নিশ্চিত ভালোবাসা পেলে পাগল হয়ে যেতাম, উন্মাদের মতো কতো ভালোবাসতাম! কখনো সীমানা ছাড়িয়ে ফেলতাম, অসীম ভালোবাসা-প্রেমে জড়িয়ে রাখতাম, যেমনটা সুরভী আঁকড়ে থাকে ফুটন্ত গোলাপ।। অপরূপ প্রেমময়ী দুনিয়া ভুলে, ভালোবাসার ধরাতলে দলে দলে, স্বপ্নের গাঙচিলেরা ভিঁড় জমানোর ছলে, দুজনের স্বর্গীয় ভালোবাসা দেখে চলে। হয়তো দুনিয়ার তাবৎ সবাইকেই ভুলে যেতাম, ভাই, বোন, দেশ-খেশ,আত্নীয় স্বজন,নাম ধাম এমনকি আমার আমিকে হারিয়ে ও বার বার, তোমাতেই নতুন করে নিজেকে খুঁজে পেতাম।। এমন গভীর ভালোবাসা,অন্তহীন মমতা,যতো হৃদয়ে হৃদয় খুঁজে পেলে, কতো কী যে হতো, তাই বুঝি তোরে পাওয়া হলো নারে ভালোবাসার রানী! বিরহে তোমার দিন রাত কাটে যার, কেমনে এসব মানি?।। ০৭/০৫/২০২৬ রিয়াদ সউদী আরব

