
verse 1] রাজনীতি মানে বিলাসী জীবন বহুতল বাগান বাড়ি। এক বাড়িতেই আস্ত শহর কোটি টাকার গাড়ি। রাজনীতি মানে রাজার জীবন সাথে সখের নারী।। বাড়ি গাড়ি কোট কাঁচারী থাকবে সাথে সখের নারী কার সম্পদ খাইবো ক্যামনে নেতায় আমার বিরাট মানুষ মস্তো বড়ো কারবারি। এই হলো আমার মাতৃভূমির ঘুনে ধরা রাজনীতি।। [verse 2] কে পেলো, কে না পেলো, কে করেছে চুরি। নিজের মানুষ করবেই এমন ভাবটা জমিদারি। নিজের টা নয়, জনতার খায়। জনতার পিঠে লাঠি। রাজনীতি মানে রক্ত চোষা জোঁকের বাহাদুরি।। বাড়ি গাড়ি কোট কাঁচারী থাকবে সাথে সখের নারী কার সম্পদ খাইবো ক্যামনে নেতায় আমার বিরাট মানুষ মস্তো বড়ো কারবারি।। এই হলো আমার মাতৃভূমির ঘুনে ধরা রাজনীতি।। [verse 3] কেউ তোমাকে ভোট দিয়েছে, কেউ খেয়েছে ধোঁকা। কেউ তোমাকে ফুলের মালায় সাজিয়ে বানায় বোকা। কেউ তোমাকে স্বপ্ন দেখায় কেউ বা ভাঙ্গে আশা। কেউ বা আবার পথ চেয়ে থাকে ছড়িয়ে নগনোতা। বাড়ি গাড়ি কোট কাঁচারী থাকবে সাথে সখের নারী কার সম্পদ খাইবা ক্যামনে নেতায় আমার বিরাট মানুষ মস্তবড় কারবারি। এই হলো আমার মাতৃভূমির ঘুনে ধরা রাজনীতি।।

