Song Cover Image

নিবারণ চক্রবর্তী

মেয়েটি ছলনা করতে ভালোবাসে,ভালোবেসে তাই ছলনা করেছে। ছেলেটি নষ্ট হবে ধরে নিয়েছিলো,ভালোবেসে তাই নষ্ট হয়েছে। সবকিছুর জন্য একটি উপসর্গের প্রয়োজন হয়, ছেলেটি চূড় হয়েছে মেয়েটিকে উপসর্গ করে। আমরা মেয়েটির দোষ দিতে পারি দোষ দিতে পারি ছেলেটির-ও; আদতে কি তার প্রয়োজন আছে! একজন পথ দেখিয়ে দিয়েছিলো বলে,আজ আমরা এতটা নষ্ট হতে পেরেছি। ভস্ম হতে পেরেছি।