
ভালোবাসার দাফন আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) একটি কিডনী নিয়ে বাঁচা যায় কয়দিন, ধীর ধীরে নানা রোগে কাটে নিশিদিন। সমস্ত শরীরে রক্ত সঞ্চালন নেই আগের মতো, বড়ই ক্লাম্ত একাকি বয়ে নেয়া কাজ শতো শতো । । আচ্ছা বলতে পারো, হৃৎপিন্ডের এক ভাগ হারালে, অন্যভাগে সুখ তো বহু দূরে, বাঁচে কি, কোন কালে? একচোখে বেঁচে থাকা, জীবন্মৃতের মতো, উদাসী জীবন, অব্যক্ত যন্ত্রণার আর্তনাদ আর বিরহের চিৎকারের মিলন । । চিন্তার জগৎ, দুনিয়ার তাবৎ অর্ধেক কাহার দখলে, বুঝায় কেমনে, কবে তারে, কি করে জীবন চলে! আমি ঠগ, প্রতারক, আপন জনে বঞ্চিত করি, আপনার হয়ে হয়নি যিনি, দিবানিশি তারে স্মরি । । ওদিকের পথ চিররুদ্ধ, নিষিদ্ধ আজীবন, গম্ভীর ঐশীবানী, খানিক বাদেই ধ্যান ধারণায়,বসে থাকে হেরেম রানী। ভালোবাসার মরন হলো, জানাজা হলো শেষে, কাফন দাফন, কবে হবে, জানেনা কোন দেশে! । । একটি কিডনী নিয়ে বাঁচা যায় কয়দিন, ধীর ধীরে নানা রোগে কাটে নিশিদিন। সমস্ত শরীরে রক্ত সঞ্চালন নেই আগের মতো, বড়ই ক্লাম্ত একাকি বয়ে নেয়া কাজ শতো শতো । । আচ্ছা বলতে পারো, হৃৎপিন্ডের এক ভাগ হারালে, অন্যভাগে সুখ তো বহু দূরে, বাঁচে কি, কোন কালে? একচোখে বেঁচে থাকা, জীবন্মৃতের মতো, উদাসী জীবন, অব্যক্ত যন্ত্রণার আর্তনাদ আর বিরহের চিৎকারের মিলন । । চিন্তার জগৎ, দুনিয়ার তাবৎ অর্ধেক কাহার দখলে, বুঝায় কেমনে, কবে তারে, কি করে জীবন চলে! আমি ঠগ, প্রতারক, আপন জনে বঞ্চিত করি, আপনার হয়ে হয়নি যিনি, দিবানিশি তারে স্মরি । । ওদিকের পথ চিররুদ্ধ, নিষিদ্ধ আজীবন, গম্ভীর ঐশীবানী, খানিক বাদেই ধ্যান ধারণায়,বসে থাকে হেরেম রানী। ভালোবাসার মরন হলো, জানাজা হলো শেষে, কাফন দাফন, কবে হবে, জানেনা কোন দেশে! । ।

