
মিথ্যে ভালোবাসা //Mitthe Bhalobasa- Remastered #KolkataMusic #SunoAI #BanglaRock
এই গানটা তাদের জন্য, যে একদিন কাউকে খুব বিশ্বাস করেছিল এবং... আমি শুধুই এক পদাতিক... তোমার দাবার ছকে... নিরস্ত্র... একাকী একা... আমি শুধুই এক পদাতিক, তোমার দাবার বোরডে ছকে ফেলা ফাঁদে প্রতিবার ঝরি আমি, তোমার একটি ছোট্ট ইচ্ছেতে। তোমার ইশারায় নাচে আমার সব দুঃস্বপ্ন— যে তুমি বলেছিলে "ভালোবাসা", তা ছিল এক নীরব যুদ্ধ, প্রতারণায় মোড়া প্রতিটি কথা। রাণী, ঘোড়া, নৌকা, হাতি— তোমার মুখোশের অঙ্গ সবই। আমি শুধু এক পদাতিক একলা, তোমার খেলায় হার স্বীকার করি। তুমি এঁকেছিলে সীমারেখা, আমি চোখ বুজে পেরিয়ে গেছি— লক্ষ কোটি আলোকবর্ষ, নিহারিকা… তোমার পিছু পিছু। তোমার নিষ্ঠুর হাসি ছিল ছায়াঘেরা, তোমার কান্না ছিল পরিকল্পনা। আমি শুধু খুঁজেছি আলো তোমার অন্ধকার রাজপ্রাসাদে… রাণী, ঘোড়া, নৌকা, হাতি— তোমার মুখোশের অঙ্গ সবই। আমি শুধু এক পদাতিক, একলা... তোমার খেলায় হার স্বীকার করি। চেকমেট— তবু তোমার মিথ্যে ভালোবাসা ভুলি না… তোমাকে কী একটু বেশি বিশ্বাস করেছিলাম? নাকি আমার সরলতা-ই ছিল সবচেয়ে বড় ভুল? সব অঙ্গীকার, সব শপথ— আজ মনে হয় সাজানো ছলনা। আমার হাসি, আমার চোখের আলো, তুমি কিনে নিয়েছিলে মিথ্যের মুদ্রায়। আমি শুধু দাঁড়িয়ে থেকেছি নিঃশব্দ, তোমার খেলায় প্রতিদিন হেরে গিয়ে। আমি শুধুই এক নিরস্ত্র পদাতিক... তোমার দাবার ছকে... চুপচাপ... নিঃশব্দে.. হারিয়েছি নিজেকে... তোমার অভিনয়ের খেলায়..... রাণী, ঘোড়া, নৌকা, হাতি— তোমার মুখোশের অঙ্গ সবই। আমি শুধু এক পদাতিক একলা... তোমার খেলায় হার স্বীকার করি। চেকমেট... তবু তোমার মিথ্যে ভালোবাসা ভুলি না… না... ভুলি না... না... ভুলি না... ©️SudipS

