
অরেঞ্জের স্মৃতি অরেঞ্জে গিয়েছিলাম হলিডেতে, ছিলাম সারাক্ষণ আনন্দে মেতে, অস্ট্রেলিয়ার সুন্দর একটা গ্রাম, বন্ধুরা ছিলো পাশে, আনন্দ ছিল ধুমধাম। সবুজ মাঠে হেঁটেছি সবাই, হাসি আর গল্পে কাটিয়েছি সময়। নীল আকাশে উড়ে সাদা মেঘ, মনটা তখন ছিল একেবারে নির্ভার। ফুলের বাগান সুবাস ছড়ায়, প্রকৃতির রূপ হৃদয় জুড়ায়। শীতল বাতাস ছুঁয়ে যায় প্রাণ, ভেসে আসে পাখিদের মিষ্টি গান। ছবির পর ছবি তুলেছি সবে, স্মৃতিগুলো রয়ে যাবে হৃদয়ের ভাঁজে। সন্ধ্যার আলোয় আড্ডার আসর, হাসির ঝরনায় ভরে ওঠে ঘর। বন্ধুত্ব যেন সোনার বাঁধন, সুখের মুহূর্ত অমূল্য সম্পদ তখন। একসাথে খেয়েছি, ঘুরেছি, গেয়েছি গান, সেই স্মৃতিগুলো আজও অম্লান। অরেঞ্জের পথে রঙিন সকাল, প্রকৃতির বুকে ছিল না কোনো জঞ্জাল। প্রতিটি মুহূর্ত ছিল উৎসবের মতো, ভালোবাসায় ভরা প্রতিটি ক্ষণ যত। আজও যখন চোখ দুটি বুজি, অরেঞ্জের ছবিগুলো মনে ভেসে উঠে । আবার যদি সুযোগ আসে একদিন, ছুটে যাব সেখানে হৃদয়ভরা স্বপ্ন রঙিন। অরেঞ্জ, তোমার রূপে মুগ্ধ এই প্রাণ, বন্ধুদের ভালোবাসায় পূর্ণ প্রতিটি গান। জীবনের পথে যত দূরেই যাই, তোমার সেই স্মৃতি হৃদয়ে বাঁচিয়ে রাখি সদাই।

