
[Verse 1] বুকের মাঝে জমছে কত মেঘের খেলা একলা কাটুক আমার এই অলস বেলা তবুও তোমায় ভেবে কাটুক সারাক্ষণ উদাস হয়ে যায় মোর এই অবুঝ মন [Chorus] জানবে না কেউ কোনোদিন মোর বেদনা নীরবে সয়ে যায় মন ভাঙা যত ছলনা তুমি থাকো কত দূরে, কোন সুদূরে, কোন শহরে আমি তোমার আকাশ বাতাস ছুঁয়ে দেখতে চাই যে তোমায় ছুঁয়ে থাকে প্রতি মুহূর্তে আমি তোমায় ছুঁয়ে দেখতে চাই [Verse 2] বাতাসে ভাসিয়ে দিলাম একমুঠো সুরের মায়া যদি কভু খুঁজে পাও, সেই স্নিগ্ধ ছায়া জানবে তবে আমি আছি তোমার ওই পাশে যেমন নদী বিলীন হয়ে যায় অকূল সমুদ্রে [Chorus] তুমি থাকো কতদূরে, কোন সুদূরে, কোন শহরে আমি তোমার আকাশ বাতাস ছুঁয়ে দেখতে চাই যে তোমায় ছুঁয়ে থাকে প্রতি মুহূর্তে আমি ছুঁয়ে দেখতে চাই। [Outro] কোথায় চলেছো তুমি দূরত্ব বাড়িয়ে মিশে আছে নজরুল ওই দূর আকাশের নীলে সব দূরত্ব ঘুচে যাবে মোরা দুজন মিললে আমি আকাশ বাতাস ছুঁয়ে দেখতে চাই ছুঁয়ে দেখতে চাই প্রতি মুহূর্তে

