Song Cover Image

সাচ্চা রাজাকার

যতই করো ছলাকলা পার পাবা না আর, স্বদেশ ছেড়ে নিজেই হলে সাচ্চা রাজাকার। লাখো হাজার মানুষ মেরে গদি পাবার লোভ, জনগণের ঘাড়ে চড়েই মজা নিতে খুব। সবকিছুরই অন্ত আছে ভাবোনি সে কথা, কথায় কথায় ঝারি মারা কোন সে ভদ্রতা। উল্টে গিয়ে দেশের মানুষ পাল্টে দিলো গদি, দিল্লি গিয়ে বরের বাসায় কাঁদো নিরবধি।