
কবিতার জ্বালামুখ - আরিফ শামছ্
কবিতার জ্বালামুখ নয়নের কথা শুনেছিলে- অশ্রুর পূর্বাভাস দেখেছিলে; হারানোর শঙ্কা সদলবলে আক্রমণে— তোমাতেই সান্ত্বনা পেয়েছিল দেহ-মনে। নয়নের কথা শুনেছিলে- অশ্রুর পূর্বাভাস দেখেছিলে; হারানোর শঙ্কা সদলবলে আক্রমণে— তোমাতেই সান্ত্বনা পেয়েছিল দেহ-মনে। অর্ধমৃত জীবন, তবু ভালোবাসি দিবানিশি, প্রতিনিয়ত নিজেকে নিয়ে আসি বিচারের কাঠগড়ায়—অভিযোগ রাশি রাশি; সত্য-মিথ্যা, অলীক কল্পনা—রায় হয় ফাঁসি। অর্ধমৃত জীবন, তবু ভালোবাসি দিবানিশি, প্রতিনিয়ত নিজেকে নিয়ে আসি বিচারের কাঠগড়ায়—অভিযোগ রাশি রাশি; সত্য-মিথ্যা, অলীক কল্পনা—রায় হয় ফাঁসি। ভাঙা-গড়া চলে নিরবধি, আগুনে পোড়ায় প্রাণ, জ্বলন্ত হৃদপিণ্ডে নির্দয় আঘাত—থেঁতলে যায় সম্মান। স্বেচ্ছায় কারাবাস, কখনো অন্তরীণ অন্ধকূপে, কষ্টের লাভা উদগীরণ হয়—কবিতার জ্বালামুখে। ভাঙা-গড়া চলে নিরবধি, আগুনে পোড়ায় প্রাণ, জ্বলন্ত হৃদপিণ্ডে নির্দয় আঘাত—থেঁতলে যায় সম্মান। স্বেচ্ছায় কারাবাস, কখনো অন্তরীণ অন্ধকূপে, কষ্টের লাভা উদগীরণ হয়—কবিতার জ্বালামুখে। শঙ্কার দিনে ছিলে তুমি ছায়া, অতুল সান্ত্বনা, নিঃশেষে নিঃস্ব আমি—পেলাম অপার সাধনা। সব সুখ-শান্তি তোমার হোক—এই অন্তিম বাসনা, শান্তি-স্বর্গের রাণী রও—নির্মোহ আমার কামনা। শঙ্কার দিনে ছিলে তুমি ছায়া, অতুল সান্ত্বনা, নিঃশেষে নিঃস্ব আমি—পেলাম অপার সাধনা। সব সুখ-শান্তি তোমার হোক—এই অন্তিম বাসনা, শান্তি-স্বর্গের রাণী রও—নির্মোহ আমার কামনা। সব সুখ-শান্তি তোমার হোক—এই অন্তিম বাসনা, শান্তি-স্বর্গের রাণী রও—নির্মোহ আমার কামনা। স্বেচ্ছায় কারাবাস, কখনো অন্তরীণ অন্ধকূপ, কষ্টের লাভা উদগীরণ হয়—কবিতার জ্বালামুখ। —কবিতার জ্বালামুখ- —কবিতার জ্বালামুখ । ।

