Song Cover Image

শূন্যতা!!! (Karaoke)

V5

[Verse 1] রাতের চাঁদটা আজ, মুখ ফিরিয়ে যায়, তারারাও জানে না কেন, আজ এত নিরবতায়। বাতাস বাজে পুরোনো এক গানে, তবু কথাগুলো যেন হারিয়ে যায় দূরে.. [Verse 2] ছবির ফ্রেমে তার হাসিতে, মিশে যায় যেন অন্ধকারে, চোখের জলে ভাসে সাগরে, ঢেউ নেই যার কোনো খানে, তুই যেন আলোহীন সূর্য, তবু দেয় উত্তাপ অনন্ত। [Bridge] মেঘেরা ভাবে বৃষ্টি হবে, কিন্তু ঝরে না ফোটা, তাের স্মৃতি যেন সেই প্রতিশ্রুতির — অসম্পূর্নতা স্বপ্নগুলো দাঁড়িয়ে থাকে, অর্ধেক পথে থেমে, শূন্যতারই রাজ্যে আমি, শূন্যে জেগে থাকি.... [Chorus] শূন্যতা.... কি তুই একা? নাকি মন ভাঙার.. হৃদয়ের ব্যাথা? শুধু শূন্যতার.... জীবন তোকে ছাড়া... তবুও বেচে আছি... নিয়ে তোরই মায়া। [Verse 3] আমি দেখি আয়নায়, মুখটা আমার নয়, তারই মিশে আছে ভিতরে, আমি শুধু খোলস রয়ে, অস্তিত্বও আজও প্রশ্ন তোলে... “আমি কে তারই পরে?” উত্তর আসে না আর, শুধু রয়ে যায় শূন্যতার!!! [Verse 4] বুকে ভেতর পাথরে চাপা, চায় সে শূন্য নদী, তবে তীরের নাম ‘তারই’, শূন্য নদীর তীরে। যদিও সে বেঁচে নেই আজ, তবু কেন তার গন্ধ আছে হাওয়ায়? এই কি তবে শূন্যতা নয়, এ তো তারই ছায়ায়! [Chorus] শূন্যতা.... কি তুই একা? নাকি তুই ভাঙার.. হৃদয়ের ব্যাথা? শুধু শূন্যতার.... জীবন তোকে ছাড়া... তবুও বেচে আছি... নিয়ে তোরই মায়া। [Outro] হয়তো একদিন, আকাশ ভাঙবে আবার আলোয়, তবু সেই আলোয় সে থাকবে — শূন্যতায় রাত পেরিয়ে ভোর এলে, আলো নামে ধীরে, শূন্যতার বুকের ভেতর, একটুকরো পূর্নতা.... অর্ধেক জীবন..... শূন্যতার.....