Song Cover Image

লা ইলাহা ইল্লাল্লাহ - আরিফ শামছ্

V4.5-ALL

লা ইলাহা ইল্লাল্লাহ । । শোন হে! মানব জাতি! জ্বীন ইনসান,জীব জন্তু সকলে, যুগে যুগে এই কালিমা লয়ে, লাখ লাখ নবী রাসূল পয়গম্বরে, এসেছে মাটির ধরনী তলে। পাঠ করো সবে সমস্বরে লা ইলাহা ইল্লাল্লাহ --- লা ইলাহা ইল্লাল্লাহ। জ্বীন ইনসান, দিবস রাতি, পাখ্ পাখালি, গাছ্ গাছালী, চন্দ্র তারা, দিনের রবি, সাগর জলের সকল প্রাণী। তাসবীহ পড়ে সবে মিলি, লা ইলাহা ইল্লাল্লাহ --- লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া নেই ইলাহ, ভিন্ন কোন অন্য উপাস্য, আল্লাহ একক অদ্বিতীয়, ছোট বড় ঐশী গ্রন্থ, সব খানেতে ফরমান। মাবুদ শুধু এক আল্লাহ --- লা ইলাহা ইল্লাল্লাহ --- লা ইলাহা ইল্লাল্লাহ। মাটির নীচে যতো প্রাণী, জমিনের সব ভূবনচারী, নীলাকাশে বস বাসকারী, নদী নালার যতো প্রহরী। সবাই জপে, তাসবীহ পড়ি, মনে প্রাণে পায়রে শান্তি। লা ইলাহা ইল্লাল্লাহ --- লা ইলাহা ইল্লাল্লাহ। মাটির তৈরি মানুষ যারা, দেখ্ আগুনের সব জ্বীনেরা, নূরের সৃষ্টি ফিরিশতারা, গায় রবেরই গুন তা'রা। সবাই বলো, সবাই পড়ি, স্বচ্ছ মনে, আল্লাহকে স্মরি, লা ইলাহা ইল্লাল্লাহ --- লা ইলাহা ইল্লাল্লাহ। সাত আসমান, সাত জমিনে, শূন্যে মহাশূন্যে, গ্রহ উপগ্রহে, গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কিওয়ে, আল্লাহর সকল সৃষ্টি কুলে, গায় তাহারি গান। লা ইলাহা ইল্লাল্লাহ --- লা ইলাহা ইল্লাল্লাহ- লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআসসালাম। লা ইলাহা ইল্লাল্লাহ-- লা ইলাহা ইল্লাল্লাহ।