
প্রিয় রাসূল (সাঃ) - আরিফ শামছ্
প্রিয় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তুমি এলে এই ধরণীতে, আলোর মশাল হাতে, দূর করে সব অন্ধকার, আনিলে শান্তির সমাচার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রিয় রাসূল, হে নূরের খনি, বিশ্বজাহানের তুমি যে মণি। তোমার খোশবুতে আকুল ধরা, হৃদয়ে অসীম দরদ ভরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরুর বুকে ফোটালে ফুল, ভাঙিলে মানুষের যত ভুল। ক্ষমা আর দয়ার সাগর, উম্মতের তরে অকাতর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলন, বলন, মিষ্টি মহান, পবিত্রতার শ্রেষ্ঠ উপাখ্যান। হে মহামানব, হে প্রিয় নবী, তোমার শানে গায় যে সবি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ের মনিকোঠায় রাখিব তোমায়, দোয়া করি মোরা সদা সর্বদায়। তোমার সুন্নাহ্ হোক জীবনের আলো, যাতে দূর হয় সব মন্দের কালো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । ।

