
অবাধ্য স্মৃতি নিজেকে বিচ্ছিন্ন করে নিলে, নাগালের বাইরে, নিজের মতো করে শান্তি শাস্তির আবাস পছন্দ করে, দেশ হতে বিদেশে। দূর হতে সুদূরে। বড্ড জানতে ইচ্ছে করে, কেমন আছো? যদিও আমার নেই সে অধিকার, এ অবুঝ, নির্লজ্জ মন,বারবার, ভাঙ্গে গড়ে নিয়মের দেয়াল বেশুমার। বড্ড জানতে ইচ্ছে করে, কেমন আছো? যদিও আমার নেই সে অধিকার, এ অবুঝ, নির্লজ্জ মন,বারবার, ভাঙ্গে গড়ে নিয়মের দেয়াল বেশুমার। ইজ্জত, মান সম্মান ও মর্যাদার তরে, ঝামেলা করেনিকো, শুভ আসরে, সুখে থেকো, শান্তিতে রও রবে যে পথে সপেঁ দিয়েছে সবে। তবে, কখনো যদি মনে হয়, প্রয়োজন এক প্রাণ বিনিময়, তোমার শান্তি ও মর্যাদা রক্ষায়, একটি প্রাণ জেনো প্রস্তুত সদায়। তবে, কখনো যদি মনে হয়, প্রয়োজন এক প্রাণ বিনিময়, তোমার শান্তি ও মর্যাদা রক্ষায়, একটি প্রাণ জেনো প্রস্তুত সদায়। কেউ যদি করে মানহানি, গলে দেয় গোলামীর জিঞ্জির, ক্রীত দাস সুলভ আচরণ, কিংবা কোন অবমূল্যায়ন! কেউ যদি করে মানহানি, গলে দেয় গোলামীর জিঞ্জির, ক্রীত দাস সুলভ আচরণ, কিংবা কোন অবমূল্যায়ন! জেনে রেখো, এ ব্যথা সহিবার নয়, এ হবে মোর ভালোবাসার পরাজয়। নিঃশর্ত ভালোবাসার শ্বেতপত্র ক্ষয়! কভু হবেনা, বাজি রবে প্রাণ, অক্ষয়। জেনে রেখো, এ ব্যথা সহিবার নয়, এ হবে মোর ভালোবাসার পরাজয়। নিঃশর্ত ভালোবাসার শ্বেতপত্র ক্ষয়! কভু হবেনা, বাজি রবে প্রাণ, অক্ষয়। নিজেকে বিচ্ছিন্ন করে নিলে, নাগালের বাইরে, নিজের মতো করে শান্তি শাস্তির আবাস পছন্দ করে, দেশ হতে বিদেশে। দূর হতে সুদূরে। দেশ হতে বিদেশে। দূর হতে সুদূরে। অবাধ্য স্মৃতি, খুঁজে ফিরে তোমারে, খুঁজে ফিরে তোমারে, খুঁজে ফিরে তোমারে- অবাধ্য স্মৃতি- অবাধ্য স্মৃতি।

