ভাবনাকে আজ দিলাম ছুটি তোমার নামের সব ইচ্ছে ঘুড়ি, আকাশ কুসুম আল্পনাতে রঙিন হলো মেঘের বাড়ি। খোলা চুলে রূপকথার রেশ অচেনা এক মায়ার আবেশ, তোমার চোখে রোদের ছায়া আমার আমি আজ হচ্ছি নিরুদ্দেশ। হাতের মুঠোয় স্মৃতির ধুলো ইচ্ছেমতো ওড়াতে পারো, আজকে আমার হারিয়ে যাওয়া তোমার দিকেই একটু আরও। গল্পগুলো দিক হারিয়ে বৃষ্টি আসুক ধুলোর গায়ে, তোমার হাতের সুরের টানে রাস্তা থামুক আমার পায়ে। সুতো কাটা সব স্বপ্নের দল তোমার মেঘের দিকে দিচ্ছে পাড়ি, আজকে আমি নিজেই নিজের সাথে সবকিছুতে দিলাম আড়ি। © SudipS Don't copy Lyrics