এমন সমাজ কবে গড়ে উঠবে—যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাত–ধর্মের ভেদ থাকবে না? মানুষের অন্তরের ঘৃণা ও বিভেদ আজও ভয়ংকর রূপ নিতে পারে। এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং মানুষের মৌলিক মর্যাদা ও সহাবস্থানের অধিকারের ওপর এক নির্মম আঘাত। সমাজ বদলায় একদিনে নয়। এই পরিবর্তনের জন্য কাজ করা মানুষরাই সমাজের আসল শক্তি। সমাজ বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে—শিক্ষার মাধ্যমে। বিশেষত শিশুদের যদি মানবিকতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা শেখানো যায়, তবেই সত্যিকারের পরিবর্তন সম্ভব।