
সৃষ্টি দেখে চলি - আরিফ শামছ্
সৃষ্টি দেখে চলি আল্লাহ তুমি কতো মহান-- আল্লাহ তুমি কতো মহান । । আজো বৃষ্টি ঝড়ে অঝোর ধারায়, মাঠে ফসল ফলে , পূব গগণে আলোর ভোরে, সকাল অরুপ রুপে। আজো বৃষ্টি ঝড়ে অঝোর ধারায়, মাঠে ফসল ফলে , পূব গগণে আলোর ভোরে, সকাল অরুপ রুপে। ভর দুপুরে নানা পাখি, কুজন রবে ডাকে, গাছে গাছে পাতার ফাঁকে, খুঁজে ফিরে কা'কে! ভর দুপুরে নানা পাখি, কুজন রবে ডাকে, গাছে গাছে পাতার ফাঁকে, খুঁজে ফিরে কাকে! আল্লাহ তুমি কতো মহান-- আল্লাহ তুমি কতো মহান । । স্বস্তি ফিরে, নরম রোদে, বিকেল যখন নামে, দিনের বিদায়, দেখছে সবাই, আলো আঁধার খেলে। স্বস্তি ফিরে, নরম রোদে, বিকেল যখন নামে, দিনের বিদায়, দেখছে সবাই, আলো আঁধার খেলে। রাতের আকাশ, নিজের বুকে, সাজায় তারার মেলা, হাজার তারার ভীড়ে দেখে, চাঁদের আলোর খেলা। রাতের আকাশ, নিজের বুকে, সাজায় তারার মেলা, হাজার তারার ভীড়ে দেখে, চাঁদের আলোর খেলা। আল্লাহ তুমি কতো মহান-- আল্লাহ তুমি কতো মহান । । বিরাম নিয়ে ডাকছে পাখি, হাঁকছে প্রাণী রাতে, কেউ ঘুমোল, কেউ ভাবিল, জাগছে প্রতি প্রাতে। বিরাম নিয়ে ডাকছে পাখি, হাঁকছে প্রাণী রাতে, কেউ ঘুমোল, কেউ ভাবিল, জাগছে প্রতি প্রাতে। তোমার কথা, বলবো কোথায়, কেমন করে বলি, আল্লাহ তুমি কতো মহান! সৃষ্টি দেখে চলি। তোমার কথা, বলবো কোথায়, কেমন করে বলি, আল্লাহ তুমি কতো মহান! সৃষ্টি দেখে চলি। আল্লাহ তুমি কতো মহান-- আল্লাহ তুমি কতো মহান --- আল্লাহ তুমি কতো মহান । ।

