
ও মনরে! কার লাগি কাদিস তু্ই--- কার লাগি বাধিত তাসের ঘর। কার ভাগ্যে কখন কি হয়, কেউ তা জানে না। ও মনরে! কপালে কি লেখা কেউ তা জানে না দুনিয়ার পাপ-তাপ অহংকার, মিথ্য ক্ষমতার লোভে , কতোদিন তুমি জুলুমে, অন্যায় অবিচারে ডুবে রবে পৃথিবীর সবচেয়ে দামী গাড়ী গ্যারেজে থাকলেও, একদিন হুইলচেয়ার ব্যবহার করতে হবে। ব্র্যান্ডের কাপড়, জুতা ও মূল্যবান জিনিস ফেলে হাসপাতালের গাউন পরে নিথর পড়ে রবে। গাড়ি বাড়ি, সোনা, টাকা-কড়ি একদিন সবই পড়ে রবে প্রাসাদসম বাড়ি ফেলে হাসপাতালের বেডে ঘুমাবে পাঁচ তারকা হোটেল একদিন অখ্যাত ক্লিনিকে কাটবে দিন শত শত মানুষকে অটোগ্রাফ দেয়া তুমি একদিন মেডিকেল রিপোর্টে স্বাক্ষর দিবে। নাপিত কিংবা বিউটি পারলারে চুলোর বাহার একদিন দেখবে মাথায় কোনো চুল নাই আর। ইচ্ছাস্বাধীন প্রাইভেট জেটে উড়ে বেড়ালেও হাসপাতালের গেটে হেঁটে যেতে পারোনা তুমি প্রতিদিনের রকমারি খাবারে ডাইনিং টেবিল ফেলে দিনে দুইটি ট্যাবলেট সাথে স্যালাইন পানি মেলে। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, অতি সুনাম আর গৌরব, কিছুই আমার কাজে আসবে না, পড়ে রইবে সব। কোন কিছুই তোমাকে আরাম দিতে পারবে না। "মৃত্যু ছাড়া বাস্তব কিছু আছে কি তোমার জানা। কার ভাগ্যে কখন কি হয় কেউ জানে না। দুনিয়ার সব অহংকার, আর ক্ষতার অপব্যবহার , অন্যায় অবিচার থেকে দুরে থাকো মনা মৃত্যু ছাড়া বাস্তব কিছু নাইকে তোমার জানা?

