Song Cover Image

এই দেশ কারো বাপের না

+ Show full styles

[Verse] বাতাসে উড়ছে হাহাকার। সোজা পথে পাবে ভয়। পেটের ক্ষুধা, ঘরে আঁধার। এ কেমন চলছে সময়। চাঁদাবাজির থাবা আসে। লুটেরার হাট বসে। আমার সোনার বাংলায়। আঁধারেই হচ্ছে ক্ষয়। একশো টাকা বিতরনে। পাঁচশো টাকার অপচয়। [Verse 1] গ্যাসের চুলা যাচ্ছে নিভে। তেলের দোকান চড়া! বিদ্যুৎ নিয়ে তাল বাহানা। মিথ্যা আশায় ভরা! বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বন্ধ। তেল গ্যাসের সংকটে। দেশ জুড়ে কোথাও। যাচ্ছে না সে। হঠাৎ করে আসে। দরকার এখনে। দূর্নীতিবাজ ঝেঁটিয়ে।অফিস করো খালি। আমি বলি ভালো কথা। তুমি দিলে গালি। অযোগ্য মানুষ। যোগ্য পদে। দেশের জন্য। বোঝা । যোগ্য মানুষ । পায়না সুযোগ। মরে আফসোস ক‌ইরা। [Verse 2] আর কতকাল। চলবে এমন। আর কতকাল সইবো। দেয়ালে পিঠ ঠেকে গেলে। ঠিকই জ্বলে উঠবো। এ দেশ কারো বাপের না। এই দেশ কোটি জনতার। এই দেশের ভালো মন্দ। দেখা সবার অধিকার। ইচ্ছে মতো করছো নিয়োম। ইচ্ছে মতো বলছো, ইচ্ছে মতো পুলিশ দিয়ে হয়রানি করছো। স্বৈরাচারী কায়দায় আর। চাই না কোনো সরকার। রাজনীতি হোক রাজপথে। মেনে নিয়ম নীতি। ভিন্ন মতের মানুষ যেনো। না হয় প্রতিহিংসার বন্দি। এ দেশ কারো বাপের না। এই দেশ কোটি জনতার। এই দেশের ভালো মন্দ। দেখা সবার অধিকার। [Verse 3] দাঙ্গা লাগায় যাঁরা যারা, তারাই ব্রিফিং করে। দেশের মানুষ অনেক বোকা। ওরা এখনো তাই ভাবে। খুন-ধর্ষণ-রক্ত সব। ক্ষমতায় চাপা পড়ে। দুই একটা বিচার হলেও বাকি গুলো ঝুলে থাকে। বিচারের বাণী কাঁদে, অন্ধকারের কোণে। মানুষ কি আর মানুষ আছে? প্রশ্ন এখন সবার মনে । এ দেশ কারো বাপের না। এই দেশ কোটি জনতার। এই দেশের ভালো মন্দ। দেখা সবার অধিকার। [Verse 4 ] আমরা হ‌ইলাম আম জনতা। আমরাই কিন্তু বাংলাদেশ। শাস্তি পাক সব দূর্নীতিবাজ। নীতি হীন সব আমলা। এমন আইন করো দেশে। প্রস্তাব র‌ইলো আইন সভায়। দূর্নীতি বাজের ফোন কলে। অপরাধী ছাড় না পায়। ভুল ধরিলে সত্যি ক‌ইলে। উল্টাপাল্টা জবাব দাও। দলের নেতা। দেশের নেতা। মহান নেতা সবাই নয়। ব্যক্তিস্বার্থ চরিতার্থ সবাই করতে চায় না। চাটা চাটির লোভে প‌ইরা। সত্য কথা বলো না। এ দেশ কারো বাপের না। এই দেশ কোটি জনতার। এই দেশের ভালো মন্দ। দেখা সবার অধিকার।