Song Cover Image

কেউ কি যাবে - শক্তি চট্টোপাধ্যায়

+ Show full styles

কেউ কি যাবে ? কেউ কি চলে যাবে ? যেভাবে জল জলের মতো যায় যেভাবে ফুল ফুলের দিকে চায় সেভাবে কেউ নিজেকে ফিরে পাবে! কেউ কি যাবে ? কেউ কি চলে যাবে ? ভালো থাকার ভিতরে ভাঙে ঘর সর্বনাশ হবে স্বয়ম্বর অন্ধকার হাঁ করে গিলে খাবে কেউ কি যাবে ? কেউ কি চলে যাবে ? সহজ শুধু যাওয়াই, ফিরে আসা কঠিন, বড়ো কঠিন ভালোবাসা কঠিন, বড়ো কঠিন ভালোবাসা কেউ কি যাবে ? কেউ কি চলে যাবে ?