
ভালোবাসা । হায়রে ভালোবাসা। ভালোবাসার আকাশ পেলাম, রঙধনুটা কৈ? ফুলে ভরা বাগান পেলাম, গোলাপখানা কৈ? তারা ভরা আকাশ দেখি,শুকতারাটা খুঁজি; নিশাচরের ডাক শুনি আর, ভালবাসা খুঁজি। ভালোবাসার আকাশ পেলাম, রঙধনুটা কৈ? ফুলে ভরা বাগান পেলাম, গোলাপখানা কৈ? তারা ভরা আকাশ দেখি,শুকতারাটা খুঁজি; নিশাচরের ডাক শুনি আর, ভালবাসা খুঁজি। ভালবাসার স্বপ্ন দেখি, মন-মুকুরের মাঝারে; ভালবাসার পিদিম জ্বালায়, বাসনার আঁধারে। ভালবাসি হৃদয় ভরে, রাখি সদা অন্তরে; নিঝুম রাতে পাই খুঁজে পাই, ভালবাসার প্রান্তরে । ভালবাসার স্বপ্ন দেখি, মন-মুকুরের মাঝারে; ভালবাসার পিদিম জ্বালায়, বাসনার আঁধারে। ভালবাসি হৃদয় ভরে, রাখি সদা অন্তরে; নিঝুম রাতে পাই খুঁজে পাই, ভালবাসার প্রান্তরে । বালিয়াড়ি বলে বেড়ায়, প্রাণ যে নিল পাষাণী! প্রাণ পেলে তো বাগান হবে;গাইবে গানের পাখি । ভালবাসার জলধারা, আনবে বয়ে কে’বা! ভালবাসার ঝরণাধারা লুকিয়ে আছে কোথা? বালিয়াড়ি বলে বেড়ায়, প্রাণ যে নিল পাষাণী! প্রাণ পেলে তো বাগান হবে;গাইবে গানের পাখি । ভালবাসার জলধারা, আনবে বয়ে কে’বা! ভালবাসার ঝরণাধারা লুকিয়ে আছে কোথা? ভালবাসার মানুষ পেলাম, ভালবাসা কৈ? ভালবাসার কথা শুনি, স্বাদ যে তাহার কৈ! ভালবাসার রশ্মি পেলাম, সুরুজটারে খুঁজি; ভালবাসার চাঁদ ও আমার! তাইতো এখন বুঝি। ভালবাসার মানুষ পেলাম, ভালবাসা কৈ? ভালবাসার কথা শুনি, স্বাদ যে তাহার কৈ! ভালবাসার রশ্মি পেলাম, সুরুজটারে খুঁজি; ভালবাসার চাঁদ ও আমার! তাইতো এখন বুঝি। ভালোবাসা । হায়রে ভালোবাসা! ভালোবাসা । হায়রে ভালোবাসা!

