
গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই। রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই। সকল বাসনা চিত্তে এল ফিরে, নিবিড় আঁধার ঘনালো বাহিরে— প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাঁই। এখন ভুবন তিমিরে মগন, একেলা রয়েছি বসি। সুপ্ত ধরাতলে শান্ত গগনে উদিল করুণা-শশী। দাঁড়ায়েছ তুমি নয়নসমুখে, ভুলেছি নিখিল বিরহ-দুখে— তোমার ও মুখ হেরি চিরসুখ আজিকে লভিতে চাই।

