
প্রিয় সাথী আরিফ শামছ্ বিবি হলো প্রিয় সাথী, জীবন মরণে, দুঃখ সুখে পাশাপাশি, আঁধার কিরণে । । বিপদ কালে সবর করে, আশার কথা বলে, সুখের বেলায় কৃতজ্ঞতা, মহান রবের চলে । । তাসবীহ-তাহলীল, সূরা ক্বীরাত, জিকির আযকার, নফল রোযা কভু রেখে, দোয়া করে সবার । । ছেলে মেয়ে সবার তরে, স্নেহ রাশি রাশি, ছোট বড় সবার কাছে, শান্তি সুখের চাষী । । আপন পর সবার কাছে, প্রিয় বদন খানি, কথা কাজে, সেবার তরে, সবার প্রিয় জানি । । প্রিয় সাথী । । ।

