Song Cover Image

এটাই তো রাজনীতি

+ Show full styles

[Verse1 soft spoken] গায়ে জড়িয়ে একটা সাদা পাঞ্জাবি, চোখে কালো একটা চশমা , লেবাস অতি উত্তম, মনের ঘরে চুরি।। [verse 2] এক এক করে সব বলে যায়, শোনায় নীতি বাক্যের ভাষন। অভিনয়ে ঘোষণা দেয়। ইমানদারের মতন। ভরসা দেয় আমরা আছি। তোমার অধিকারে। দিন শেষে কৃতকর্মে, যায় বোঝা সবি ভন্ডামি। [Verse 3] রাজনীতি মানে নাকি রাজার নীতি, কতো শতো বইতে বহুবার পড়ি। যা বলে তার উল্টো এখন। শহর তলির মোড়ে দেখি।। সবটাই হলো মগজ ধোলাই। আসল খেলা, হিসছা ভাগা ভাগি। তাঁরা বলে সব ভোটের আগে । জনোগণ হলো ক্ষমতার মালিক। জনোগণ‌ই নাকি রাজা। ভোটের পর দেখি রাজা ভিখারি। নেতাই মহারাজা! [Chorus] ও দৃষ্টি, তুই বুঝিস কি? এমন নীতি? এটা হলো ক্ষমতার গল্প,আছে স্বজন প্রীতি। কে কী পাবে, কখন পাবে। কীভাবে পাবে, কখন নেবে ঘরে। তারই নাম দিয়েছে রাজনীতি! [Verse 4] রাজনৈতিক জীব মানুষ । আমরা সবাই আছি বেহুঁশ। যে যার মতো অন্ধভক্ত,সবাই অভিনেতা। পৃথিবীতে নতুন । শুধু অঙ্গ সজ্জায় ভিন্নতা । একজনে বলে ডানদিকে চলো । ওখানে, লুকিয়ে আছে স্বর্গ । আরেকজন বলে বাম দিকে চলো। বাকি সব ভুলে যাও । মিথ্যাকে বানাও হাতিয়ার। বানিয়ে ফেলো নিজ দূর্গ। [Chorus] ও দৃষ্টি, তুই বুঝিস কি? এমন নীতি? এটা মঞ্চের আলোর, নেপথ্যে কান্না। তোমার আমার লড়াই দিয়ে। ওরা সাজায় গদি,,। এটাই তো রাজনীতি! [Bridge - soft spoken] দেহ টা খারাপ নয় রে দৃষ্টি। মোনটা অনেক খারাপ। মানুষ টা খারাপ নয় রে পাগলা । খারাপ তার নীতি। মননে নাই,দৃষ্টিতে আছে। মিথ্যা দেশ প্রেম। কাজির গরু, গোয়ালে নেই । আছে রাখালের বেতন। [verse 4] আমার রাজনীতি, আমার ঘরে। আমার ভাতের থালায়। ইচ্ছে মতো না হ‌ইলে, আবার রাধি চুলায়। বন্ধু নিজের মতো সাজিয়ে নিও।তোমার চারিপাশ। থাকেনা যেনো প্রতিহিংসা। দূর্নীতির করাল গ্রাস। যেদিন সবাই বুঝবে, ক্ষমতা মানে সেবা। সেদিন হয়তো, রাজনীতি আবার । হয়ে যাবে কবিতা । যেদিন সবাই বুঝতে পারবে। ক্ষমতা মানেই সততা। সেদিন হয়তো রাজনীতি আবার । ফিরে পাবে পূর্ণতা ।। [Chorus] ও দৃষ্টি, তুই বুঝিস কি? এমন নীতি? কোটি মানুষের, ভাগ্যে নিয়ে দিন রাত চলে বাজি। এটা রাজনীতি নয় দূর্নীতি সব । তাঁরা সব, একোই সুতায় গাঁথা । একোই তাদের চলন,পুরান বায়োস্কোপ। কে কী পাবে, কখন পাবে। কীভাবে পাবে, কখন নেবে ঘরে। এটাই তো রাজনীতি!