(Verse 1) বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই? বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই? (Chorus) পুকুর পাড়ে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না তাইতো জেগে রই- মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই? (Verse 2) সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো; দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? মুখটি কেন ঢাক? (Chorus) লেবুর তলে পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোঁপে ঝাঁড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই। রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই? (Outro) বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?