
[Intro] ও-ও-ও-ও তোমার সাথে আমার পিরিত [Verse 1] চাঁদের সাথে রাতের পিরিত হলে জ্যোৎস্না ছড়ায় মাটির সাথে পানির পিরিত হলে কাঁদাতে জড়ায় ও-ও-ও-ও তোমার সাথে আমার পিরিত, হায়রে এই খবর শুনিয়া [Chorus] সৃষ্টি হলো শূন্যের মাঝে সুন্দর একটা দুনিয়া চাঁদের সাথে রাতের পিরিত হলে জ্যোৎস্না ছড়ায় মাটির সাথে পানির পিরিত হলে কাঁদাতে জড়ায় সৃষ্টি হলো শূন্যের মাঝে সুন্দর একটা দুনিয়া [Verse 2] ঐ না উঁচু গাছের মায়ায় লতা থাকে যে আদরে বাঁশুরিয়ার হাতের মায়ায় বাঁশি বাজে সাত সুরে তোমার লাগি আমার এত মায়া তোমার লাগি আমার এত মায়া [Bridge] এই খবর শুনিয়া আসমান নিল জমিনটারে বুকের মাঝে টানিয়া [Chorus] সৃষ্টি হলো শূন্যের মাঝে সুন্দর একটা দুনিয়া... [Verse 3] কথার কাছে সুর কত প্রিয় বলে সুর গানে ফুলের কাছে ভ্রমর কত প্রিয় বলে ফুলের কানে তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় [Outro] এই খবর শুনিয়া বাবুই পাখি উড়াল দিল ছোট্ট বাসা বুনিয়া

