Song Cover Image

স্বপ্নের অপমৃত্যু - আরিফ শামছ্

V4.5-ALL

স্বপ্নের অপমৃত্যু প্রতি রাতে আকাশের গায়, অসংখ্য তারার মেলা দেখা যায়। বাগানের ফুলে ফুলে জোনাক জ্বলে , ভ্রমরেরা গুনগুন করে গান গায়। ঝর্ণা চলে কত কথা বলে বলে, ছন্দে ছন্দে সুর তুলে তুলে। পাখিরা গান গায় নানান সুরে, রাখালের বাঁশিতে সুর খেলা করে। নদীর বুক চিড়ে তরী চলে, তীরের সব পিছনে ফেলে, চলছে মানুষ সময়ের সাথে, সবাই সবার প্রয়োজনে। এখন থমকে কেনো আমার সব প্রয়োজন, নেই কেনো সময়ের সাথে কোন আয়োজন! দেহ মনে জোড় উচ্ছ্বাস কোথায় হারালো কিসে, নিঃস্তেজ আর গতিহীন জীবন কিসের বিষে! এখন থমকে কেনো আমার সব প্রয়োজন, নেই কেনো সময়ের সাথে কোন আয়োজন! দেহ মনে জোড় উচ্ছ্বাস কোথায় হারালো কিসে, নিঃস্তেজ আর গতিহীন জীবন কিসের বিষে! ক্লান্তিহীন পথ চলা আর উচ্ছ্বল, গতিময়, দিবানিশি লক্ষ্য পথে এগিয়ে যাওয়া নিরন্তর, ছুটে চলাই যার শিল্প ছিলো, ব্যস্ত সব সময়, আজ কেনো অসহায়? হতবুদ্ধি, নিশ্চল রয়! ক্লান্তিহীন পথ চলা আর উচ্ছ্বল, গতিময়, দিবানিশি লক্ষ্য পথে এগিয়ে যাওয়া নিরন্তর, ছুটে চলাই যার শিল্প ছিলো, ব্যস্ত সব সময়, আজ কেনো অসহায়? হতবুদ্ধি, নিশ্চল রয়! তুমি নেই তাই নিষ্প্রাণ আজ, অসহায় পৃথিবী, সমস্যার অন্তহীন বেড়াজালে, নির্বাক বন্দি, অচলতায় বিচলিত, স্বপ্নের অপমৃত্যু আর বলি, আত্নরক্ষার ক্ষমতা নেই, চলে নিঃশব্দে আত্নাহুতি! প্রতি রাতে আকাশের গায়, অসংখ্য তারার মেলা দেখা যায়। বাগানের ফুলে ফুলে জোনাক জ্বলে , ভ্রমরেরা গুনগুন করে গান গায়। তুমি নেই তাই নিষ্প্রাণ আজ, অসহায় পৃথিবী, সমস্যার অন্তহীন বেড়াজালে, নির্বাক বন্দি, অচলতায় বিচলিত, স্বপ্নের অপমৃত্যু আর বলি, আত্নরক্ষার ক্ষমতা নেই, চলে নিঃশব্দে আত্নাহুতি! অচলতায় বিচলিত, স্বপ্নের অপমৃত্যু আর বলি, আত্নরক্ষার ক্ষমতা নেই, চলে নিঃশব্দে আত্নাহুতি! স্বপ্নের অপমৃত্যু--- স্বপ্নের অপমৃত্যু । । স্বপ্নের অপমৃত্যু । । ।