
[মুখরা] এখনো মানুষ বোঝে না, কী দামে কেনা এই দেশ, আংশিক সত্য মানি, বাকিটা করি নিরুদ্দেশ। [অন্তরা ১] সাতচল্লিশে দেশ ভাগ হলো, পেলাম এক মানচিত্র, ভাষা নিয়ে প্রশ্ন ওঠে, বাংলা হবে রাষ্ট্রভাষা। জিন্নাহ তো দেয়নী বাঁধা, ইতিহাস উঠেছে ভেসে! বাহান্নর সেই ফেব্রুয়ারি, সালাম রফিক রক্ত দিয়ে যায়, সেই রক্তই শিখিয়েছিল, মাথা নত নয়। "এটা শুধু একাত্তর নয়, একাত্তর হলো শেষ। এটা চব্বিশ বছরের ক্ষত, নকশী কাঁথার মতো, ভাটিয়ালি বাউলের একতারা, সব মিলিয়েই বাংলাদেশ"। [অন্তরা ২] চুয়ান্নতে যুক্তফ্রন্ট, জনতার জয়গান, শেরে বাংলা, সোহরাওয়ার্দী, ভাসানীর জালাময়ী ভাষণ। ছয় দফা এলো ছেষট্টিতে, মুক্তির সনদ নিয়ে, বাঁচবো মাথা উঁচু করে। "এটা শুধু একাত্তর নয়, একাত্তর হলো শেষ। এটা চব্বিশ বছরের ক্ষত, নকশী কাঁথার মতো, ভাটিয়ালি বাউলের একতারা, সব মিলিয়েই বাংলাদেশ"। [অন্তরা ৩ - রণাঙ্গন] কালুরঘাটে জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা দিলেন, কর্নেল ওসমানীর নেতৃত্বে, মুক্তি বাহিনী সাজালেন। মেজর ডালিম সহ বীরেরা, সম্মুখে যুদ্ধ করলেন, বুকে নিয়ে দেশের স্বপ্ন, বুকের রক্ত ঢাললেন। তাদের বীরগাথায় লেখা, একাত্তরের আসল ইতিহাস, ভুললে তাদের অবদান, বাংলাদেশ হবে পরিহাস। "এটা শুধু একাত্তর নয়, একাত্তর হলো শেষ। এটা চব্বিশ বছরের ক্ষত, নকশী কাঁথার মতো, ভাটিয়ালি বাউলের একতারা, সব মিলিয়েই বাংলাদেশ"। [অন্তরা ৪] উনসত্তরের গণজাগরণ, আগুন জ্বলে ঘরে ঘরে, সত্তরে ভোটের রায়ে, জিতে যায় বাঙালি। একাত্তরের মার্চ এলে, বজ্রকণ্ঠে এলো সেই ডাক, এবারের সংগ্রাম মুক্তির, এবারের সংগ্রাম স্বাধীনতার। শেখ মুজিব বললেন হেঁকে। "এটা শুধু একাত্তর নয়, একাত্তর হলো শেষ। এটা চব্বিশ বছরের ক্ষত, নকশী কাঁথার মতো, ভাটিয়ালি বাউলের একতারা, সব মিলিয়েই বাংলাদেশ"। [শেষ] মিথ্যাচারে ইতিহাস বাঁচে না, সত্য ভীষণ দামী, তাই এসো সত্য জানি, সবাইকে শ্রদ্ধা করি। যার যতটুকু, আছে অবদান। তাকে করি সেই সম্মান। কোনো মিথ্যা ইতিহাস নয় যা প্রতিবেশীর গঠন। যাকে ভাবি বন্ধু সকলে। ওরা কি বন্ধু ভাবে? যদি বন্ধু ভাবতো তবে হতো না হত্যা ও সিমান্তে। "এটা শুধু একাত্তর নয়, একাত্তর হলো শেষ। এটা চব্বিশ বছরের ক্ষত, নকশী কাঁথার মতো, ভাটিয়ালি বাউলের একতারা, সব মিলিয়েই বাংলাদেশ"।

