[Verse 1] [solo male vocals, rubato] চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তার তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে [Verse 2] ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ভ হলো আবার এগারো মাসে তিনটি সন্তান কোন্টা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে [Verse 3] ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁলে ছেলে মরে মাকে ছুঁলে গো আবার এ কথার অর্থ নইলে তার হবে না ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে


