Song Cover Image

দিবানিশি ভালোবাসি - আরিফ শামছ্

V4.5-ALL

দিবানিশি ভালোবাসি ঝিনুকে সুরক্ষিত মুক্তার মুক্তি দেখেছো? সেই মুক্তির স্বাদ আমার নেইনি পিছু, গতানুগতিক বালিকার অবলা কিছু, সক্রিয়, সক্ষম হয়নি হৃদয়ে কভু। 'ভালোবাসি' কাউকে বলিনি, রেখেছি শুধু গোপন করে, লাল পলাশ, নীল ফুল, এক রাশ গোলাপের, থোরা ধরে, অচেনা মানুষের ভীঁড় ছিলো, চলার পথে, পলকহীন চাহনী, সংগোপনে আপনারে লয়ে, নিষ্পাপ মনে, আকাশের দিনমণি। মানুষতো; তৃষ্ণার অসহ্য যন্ত্রণা, না বলা সব অব্যক্ত বেদনা, স্বপ্নের সীমাহীন নীলিমা, আশার তারা ভরা উপমা। সঙ্গী আমার স্বপ্ন আর বিপরীত বাস্তব, দুঃখের ফিরিস্তি কীভাবে কা'রে কবো! পথ হলো পথিকের, পথিক ও পথের, সফলতা , বিফলতা হিসাব পরের!!! উপরের সামিয়ানা নীল আসমান, বুঝে হৃদয়ের অস্ফুট আনচান, ইথারে ইথারে ভাসমান দীর্ঘশ্বাস, বয়ে চলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের বাতাস। নিশ্চয়ই কানের পাশে ফিসফিস করে বাতাস, বুঝে নিও অসহায়, বন্দী হৃদয়ের নাভিশ্বাস। কতো বাধা, ব্যবধান, বহু দূর পথ, কেমনে আসি প্রিয়! আকন্ঠ তৃষিত বেদুইন মন, ক্লান্ত ভেজা দু'নয়ন, ফিরে এসো হিয়। কতো বাধা, ব্যবধান, বহু দূর পথ, কেমনে আসি প্রিয়! আকন্ঠ তৃষিত বেদুইন মন, ক্লান্ত ভেজা দু'নয়ন, ফিরে এসো হিয় । । ✍️ আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)