Song Cover Image

পথ হারিয়ে যাওয়া - আরিফ শামছ্

+ Show full styles
V4.5-ALL

পথ হারিয়ে যাওয়া মন মুকুরে ওঠে পড়ে একটি দারুণ ছবি, দিনদুপুরে সন্ধ্যারাতে দেখছি কেমন সবি। নয়ন খুলে দেখে চলে, প্রেমের ঊষা রবি, সেই ছবিটায় আটকে থাকে মগ্ন ধ্যানের কবি। গাছের পাতা নড়ে নাতো খোদার বিধান ছাড়া, ভাগ্য যাহার রয়না পাশে, ছিনিয়ে নিবে কারা! পারিনাযে খোদার বিধান এমনি ছেড়ে দিতে, হৃদয় মাঝে ঝড় বয়ে যায়, ভাগ্য মেনে নিতে। বন্ধু সবে কত করে বুঝায় কত ভাবে, সব ভুলে যা, খোদার দয়ায়, মুক্তি মিলে যাবে। সবি ছিলো কপাল আমার, স্মৃতি বেসামাল, কেমন করে বুঝায় সবে,অসীম ব্যথার জাল। মুক্ত তুমি, মুক্তিকামী, যুক্ত সবার তরে, হাসি খুশি দিবানিশি, সুখী জীবন ভরে। তোমার খুঁজে পথ চলিতে ব্যাকুল মনপ্রাণ , তোমায় পেয়ে, তৃপ্ত চোখে, করতো সুধা পান। হালাল জীবন, ভাগ্যলিপি, তোমার চাওয়া পাওয়া, এক মোহনায় হয়নি দেখা,পথ হারিয়ে যাওয়া। রক্ত ঝরে আখি পরে, ঝাপসা চোখে,মনের ভুলে, চলছে পথিক, দিক বিদ্বিক, কোন পাথারে হেলেদুলে। ফিরবেনাতো কোন দিনই, যায়না কেহ ফেরার তরে, থাকার কথা রয়লে তবে, থেকে যেতে আপন করে। পারলে তুমি, তোমার মতো, চলতে পথে নির্দ্বিধায়! সব হারিয়ে নিঃস্ব হয়ে, পথে পথে অনেক দায়। পথ হারিয়ে যাওয়া মন মুকুরে ওঠে পড়ে একটি দারুণ ছবি, দিনদুপুরে সন্ধ্যারাতে দেখছি কেমন সবি। নয়ন খুলে দেখে চলে, প্রেমের ঊষা রবি, সেই ছবিটায় আটকে থাকে মগ্ন ধ্যানের কবি। গাছের পাতা নড়ে নাতো খোদার বিধান ছাড়া, ভাগ্য যাহার রয়না পাশে, ছিনিয়ে নিবে কারা! পারিনাযে খোদার বিধান এমনি ছেড়ে দিতে, হৃদয় মাঝে ঝড় বয়ে যায়, ভাগ্য মেনে নিতে। বন্ধু সবে কত করে বুঝায় কত ভাবে, সব ভুলে যা, খোদার দয়ায়, মুক্তি মিলে যাবে। সবি ছিলো কপাল আমার, স্মৃতি বেসামাল, কেমন করে বুঝায় সবে,অসীম ব্যথার জাল। মুক্ত তুমি, মুক্তিকামী, যুক্ত সবার তরে, হাসি খুশি দিবানিশি, সুখী জীবন ভরে। তোমার খুঁজে পথ চলিতে ব্যাকুল মনপ্রাণ , তোমায় পেয়ে, তৃপ্ত চোখে, করতো সুধা পান। হালাল জীবন, ভাগ্যলিপি, তোমার চাওয়া পাওয়া, এক মোহনায় হয়নি দেখা,পথ হারিয়ে যাওয়া। রক্ত ঝরে আখি পরে, ঝাপসা চোখে,মনের ভুলে, চলছে পথিক, দিক বিদ্বিক, কোন পাথারে হেলেদুলে। ফিরবেনাতো কোন দিনই, যায়না কেহ ফেরার তরে, থাকার কথা রয়লে তবে, থেকে যেতে আপন করে। পারলে তুমি, তোমার মতো, চলতে পথে নির্দ্বিধায়! সব হারিয়ে নিঃস্ব হয়ে, পথে পথে অনেক দায়। । আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্)