[Verse 1] ও-ও-ও-ও তোমার সাথে আমার পিরিত হায়রে এই খবর শুনে সৃষ্টি হইল শূন্যের মাঝে সুন্দর একটা দুনিয়া [Chorus] চাঁদের সাথে রাইতের পিরিতি হইলে জোছনা ছড়ায় মাটির সাথে পানির পিরিতি হইলে কাদাতে জড়ায় ও-ও-ও-ও তোমার সাথে আমার পিরিত হায় রে এই খবর শুনে সৃষ্টি হলো শূন্যের মাঝে সুন্দর একটা দুনিয়া (সুন্দর একটা দুনিয়া) [Bridge] ও... তোমার সাথে আমার পিরিত হায় রে এই খবর শুনে আসমান নিল জমিনটারে বুকের মাঝে টানিয়া [Chorus] চাঁদের সাথে রাতের পিরিত হলে জোছনা ছড়ায় মাটির সাথে পানির পিরিত হলে কাদাতে জড়ায় ও-ও-ও-ও তোমার সাথে আমার পিরিত হায় রে এই খবর শুনে সৃষ্টি হলো শূন্যের মাঝে সুন্দর একটা দুনিয়া (সুন্দর একটা দুনিয়া) [Verse 2] কথার কাছে সুর কত প্রিয় বলে সুর গানে ফুলের কাছে ভ্রমর প্রিয় কয় সে ফুলের কানে তুমি আমার এই জীবনের প্রাণের চেয়ে প্রিয় আমার সুখে-দুঃখে তুমি একটু জায়গা দিও [Outro] ও... তোমার সাথে আমার পিরিত হায় রে এই খবর শুনে বাবুই পাখি উড়াল দিল ছোট্ট বাসা বুনিয়া (বাবুই পাখি)