Song Cover Image

বাসন্তী ভাবনা - আরিফ শামছ্

বাসন্তী ভাবনা প্রতিটি বসন্ত যেন ফুলেল বিন্যাস, ভ্রম্ররের গুঞ্জন আর কোকিলের কুহু-কুহু তানে ভরপুর থাকে। প্রতিটি বসন্ত যেন ফুলেল বিন্যাস, ভ্রম্ররের গুঞ্জন আর কোকিলের কুহু-কুহু তানে ভরপুর থাকে। আঁকাবাঁকা নদীর স্বাধীনতার মূর্তপ্রতীক, সুমধুর তার কলতান, বিকেলের সোনালী রোদ, সবি যেন সাথে রবে । আঁকাবাঁকা নদীর স্বাধীনতার মূর্তপ্রতীক, সুমধুর তার কলতান, বিকেলের সোনালী রোদ, সবি যেন সাথে রবে । সকালের কাঁচা সোনা রোদ, নিরাক পরা দুপুরের নীরবতা, দু’দুটো পাখি ডাকা নিঝুম সন্ধ্যায়, কে যায় কারে খোঁজে। সকালের কাঁচা সোনা রোদ, নিরাক পরা দুপুরের নীরবতা, দু’দুটো পাখি ডাকা নিঝুম সন্ধ্যায়, কে যায় কারে খোঁজে। মধ্য রজনীতে নিথর নীরবতায়, শংকাহীন উৎফুল্ল হৃদয়ে, পাখিরা সব ঘুমিয়ে পড়ে, নিশ্চিন্তে স্ব স্ব নীড়ে । । মধ্য রজনীতে নিথর নীরবতায়, শংকাহীন উৎফুল্ল হৃদয়ে, পাখিরা সব ঘুমিয়ে পড়ে, নিশ্চিন্তে স্ব স্ব নীড়ে। প্রতিটি বসন্ত যেন ফুলেল বিন্যাস, ভ্রম্ররের গুঞ্জন আর কোকিলের কুহু-কুহু তানে ভরপুর থাকে। সকালের কাঁচা সোনা রোদ, নিরাক পরা দুপুরের নীরবতা, দু’দুটো পাখি ডাকা নিঝুম সন্ধ্যায়, কে যায় কারে খোঁজে। বাসন্তী ভাবনা----- বাসন্তী ভাবনা।