Song Cover Image

আপন মানুষ খুঁজে - আরিফ শামছ্

[Verse 1] রাত্রি যতো গভীর, বাড়ে অন্ধকার, নিকচ কালো, নিরাশার সীমানা পায়না খুঁজে, হতাশ সবে হলো। আশার আলো খুঁজে বেড়ায় হেথায় হোথায়, সকল জনে, ভাবছে কতো, আকাশ পাতাল, হতাশ হয়ে, নিরাশ মনে। [Chorus] আপন মানুষ খুঁজে আপন মানুষ খুঁজে ধূলীর ধরায়, খুঁজে খুঁজে, আপন মানুষ পায়নি কা'রে! [Verse 2] সবাই ভুলে, আপন মনে, নিজের কাজে ব্যস্ত সবে, আমি ভাবি, বেকার মনে, অলস দেহে, কখন কি হবে? ভোর হলে, দোর খোলে, রবির আলো গায়ে মেখে, পথে পথে কতো পথে, পদ মাড়ায়, আপন মানুষ খুঁজে। [Chorus] আপন মানুষ খুঁজে আপন মানুষ খুঁজে ভূবন মাঝে, গগন তলে, আসলোনারে উপকারে। [Bridge] সকাল দুপুর, সন্ধ্যা রাতে, কথা বলার, কেউবা শোনার, কেউ নেই, তবু মন ফেরে, ঘুরে ঘুরে, নিরাশ হয়ে, দোরে। [Chorus] আপন মানুষ খুঁজে আপন মানুষ খুঁজে বেলা বেলা, জনে জনে, ঘুরে ঘুরে নিরাশ হয়ে, দোরে।