Song Cover Image

প্রেমের ফাঁদ - আরিফ শামছ্

V4.5-ALL

প্রেমের ফাঁদে মিথ্যার বেসাতি আর করবে কতো, কত জীবন করবে এলোমেলো! তোমার পথ নয়তো জানা, যাবে কোথা? তাই বলে যার, পথ আছে তার, চলতে বাধা! ভালোবাসা আর প্রেমের ফাঁদে, ফেলছো কতো, নিজের লাভে, জাহান্নামের কোন কিনারায়, পৌঁছে দেয়ার কোন্ ঠিকাদার । সবুজ গাছের নীচে, দূর্বা কোমল ঘাসে, এক্কেবারে বসে আছো ঘেষে, হে যুবক! বলছি তোমাকে, কি তার পরিচয়? কে সে? তোমার পাশে মন্ত্রমুগ্ধের মতো। প্রেমের আধার যতো! মোহমায়ার কোহকিনী, হাজার মায়ার ছলচাতুরী। নগদ হিসাব, নয়রে বাকী, স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখে, দিবা-নিশি নেই বিরতি। কোথা হতে কেমন করে, বসলো জুড়ে, মনের দোরে, কোন খেয়ালে, পড়লো বাধা, রয়বে কদিন, কজন জানে! কোকিল কুজন বিজন বনে, সবুজ পাতার আঁড়াল ডালে, ডাকছে বেলা দুপুর সাঁঝে, সব হৃদয়ে, ঝড় তুলে দে। মনের দুঃখে গান ধরে সে, হৃদয়-পুরে ঢেউ খেলে, নেয় যে কখন অচিনপুরে, সাথীহারার সুর কে বুঝে? মিথ্যার বেসাতি আর করবে কতো, কত জীবন করবে এলোমেলো! তোমার পথ নয়তো জানা, যাবে কোথা? তাই বলে যার, পথ আছে তার, চলতে বাধা! কোথা হতে কেমন করে, বসলো জুড়ে, মনের দোরে, কোন খেয়ালে, পড়লো বাধা, রয়বে কদিন, কজন জানে! ভালোবাসা আর প্রেমের ফাঁদে, ফেলছো কতো, নিজের লাভে, জাহান্নামের কোন কিনারায়, পৌঁছে দেয়ার কোন্ ঠিকাদার । ভালোবাসা আর প্রেমের ফাঁদে, প্রেমের ফাঁদে- প্রেমের ফাঁদে ।