Song Cover Image

বিবাহিতাকে – জয় গোস্বামী

+ Show full styles

কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি আমার সামনে দাড়ালেই আমি তোমার ভিতরে একটা বুনো ঝোপ দেখতে পাই। ওই ঝোপে একটা মৃতদেহ ঢাকা দেওয়া আছে। অনেকদিন ধ’রে আছে। কিন্তু আশ্চর্য যে এই মৃতদেহ জল, বাতাস, রৌদ্র ও সকলপ্রকার কীট-বীজাণুকে প্রতিরোধ করতে পারে। এরপচন নেই। বন্য প্রাণীরাও এর কাছে ঘেঁষে না। রাতে আলো বেরোয় এর গা থেকে। আমি জানি, মৃতদেহটা আমার। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই জারিজুরি এবার ফাঁস হওয়া প্রয়োজন। আর তা হবেও, যেদিন চার পায়ে গুঁড়ি মেরেগিয়ে পা কামড়ে ধ’রে, ওটাকে, ঝোপ থেকে টেনে বার করব আমি।