Song Cover Image

অমরত্ব কাউকেই আমি দেইনি

[Intro] [low synth drone, atmospheric pads] [Verse 1] [deep male voice, spoken word] ঈশ্বরকে একদিন প্রশ্ন করল রূপ, হে ঈশ্বর, ধরাতে আমাকে তুমি অমর করোনি কেন? ঈশ্বর উত্তর দিলেন, এ পৃথিবী হলো পরিবর্তনশীল চলচ্চিত্রের প্রেক্ষাগৃহ, অন্তহীন রাত্রির চলমান কাহিনী হচ্ছে পৃথিবী। স্বল্পস্থায়ী জীবনী হলো রূপের আয়ু, এ সত্যই রূপকে এত আকর্ষণীয় করেছে, করেছে মূল্যবান। অনিত্যতাই সত্য, আর সত্যই সুন্দর। অমরত্ব কাউকেই আমি দেইনি, জন্ম মানেই মৃত্যু, আদির পর অন্ত, যৌবনের পর জরা। [Verse 2] ঈশ্বর ও রূপের কথোপকথন শুনে ফেলল চাঁদ, সে কাছেই ছিল। চাঁদ এসে সারা আকাশকে শুনিয়ে দিল সে কথা। সারা আকাশে রটে গেল রূপ ও জীবনের স্বল্পায়ুর কঠিন সত্য। ঊষার প্রথম আলো তারা সে খবরটা শিশিরের কানে কানে বলে দিল। [Verse 3] শিশির সে খবর নিয়ে নেমে এল পৃথিবীর বুকে, শিশিরের কাছে সে দুঃসংবাদ শুনে ফুলের চোখ জলে ভরে গেল। কাছেই ছিল কলি, এ খবর শুনতেই দুঃখে হৃদয় ফেটে তার লাল হয়ে গেল। মানে ফুল হয়ে ফুটে উঠল সেই হৃদয় বিদীর্ণ কলি। [Outro] [synth drone fades out]