Song Cover Image

স্বপ্নের অবশেষ#Swapner Obosesh @Suno Ai #KolkataMusic #BanglaRock

+ Show full styles
V5

মানুষ কেবল স্বপ্নের, অবশেষ মাটির বুকে মিশে যায় নিঃশব্দে... যে গান শুরু হয়েছিল নদীর কাছে, সে গান থেমে গেছে মরু প্রান্তরে। আমরা হাঁটি নক্ষত্রের ছাইয়ের উপর, জানি—সব আলো শেষ হবে রাঙা কালোয়। ভুলতে গিয়েও মনে পড়ে যায়, সেইসব চেনা মানুষের অচেনা মুউখ— মানুষ কেবল স্বপ্নের অবশেষ, নীরবতার কোলে একটু বাঁচার আর্তি। স্মৃতির দেয়ালে যে ভাঙন ধরেছে, তার নেই কোনো উত্তর ইতিহাসের কবরে... এ অসুখ আমার কেনা না .... এ তো শোভ্য মানুষের ভালোবাসার অর্ঘ্য এ অসুখ আমার কেনা না... এ যে আমার বিশ্বাসের সৌজন্যের উপহার.... নাবিক বিহীন জাহাজ ভেসে যায় বন্দরে...বন্দরে... জ্বালানী ফুরিয়ে আসা কিছু মানুষের তাগিদে... যেন এই পৃথিবী এক বিরাট সমাধি তারা আবার পারি দেবে অন্য তারাদের মহাসমুদ্রে.... অতল গহোবরে নামছে দিনের আলো, ধুলোর নিচে হারিয়ে যায় অদেখা কণ্ঠস্বর। আমরা সবাই নীরব যাত্রী— হিসেবহীন যন্ত্রনার বহর নিয়ে। যারা স্বপ্ন ভাঙে, তারাই আবার তারাদের পথে বীজ বুনে যায় অজান্তে। আর মানুষ রয়ে যায় কেবল এক স্বপ্নের অবশেষ.... ---------- ©️Sudips87