
অভিনয় আর সবিনয় - আরিফ শামছ্
অভিনয় আর সবিনয় হালাল হারামের দ্বন্দ্ব চলে, পথ চলে ভাই দলে দলে, হারামে আরাম নাই জানে, তবু সুখ খুঁজে তাতে জনে জনে। সত্য মিথ্যার দ্বন্দ্ধ, আলো আধাঁরের যুদ্ধ, অভিনয় আর সবিনয়, দেখো ভালো মন্দ। জয়ী হয়, সফল হয়ে, সত্য সদা, সবসময়ে, মিথ্যার জাল চ্ছিন্ন করে, আলো জয়ী আধাঁরে। অভিনয় যখন জোড়ালো হয়, আড়াঁলে যায়, বাস্তব সবিনয়। সচেতন বিবেক বুঝতে পারে সব, এসব পাঁযল আর সকল প্যারাডক্স। সবিনয় জয়ী রবে অভিনয়ে, ধোঁকা খেয়োনা, বোকা হয়োনা, স্বচ্ছ আলোয়, সত্য নূরের ফোঁয়াড়া, পথ দেখাবে, আনবে সফলতা। হালাল খাবার, বৈধ সব আর, তনুমনে শক্তি জোগায়, জেনো অফুরান, উপকারী নেই কোন অপবিত্রতায়, পবিত্রতা মানুষের সেরা উপহার। আসল- নকল আর সফল-বিফল, দুনিয়া-আখেরাত, সুপথ-বিপথ, জান্নাত-জাহান্নাম, সুখ আর দুঃখ, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কোনটি পছন্দ। দ্বিধাদ্বন্দ্ব, আনন্দ, নিরানন্দ, বহমান, কেউ পায়, কেউ খুঁজে বেড়ায়, পাবে স্বেচ্ছায় কভু অনিচ্ছায়, মহান রবের রাজি-খুশি যেথায়। অভিনয় যখন জোড়ালো হয়, আড়াঁলে যায়, বাস্তব সবিনয়। সচেতন বিবেক বুঝতে পারে সব, এসব পাঁযল আর সকল প্যারাডক্স। অভিনয় যখন জোড়ালো হয়, আড়াঁলে যায়, বাস্তব সবিনয়। অভিনয় আর সবিনয়-- অভিনয় আর সবিনয়-- অভিনয় আর সবিনয় । ।

