সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়! মেহেরবান! কর্মফল দিবসের মালিক! আমরা শুধু তোমারই ইবাদত করি- শুধু তোমারই সাহায্য চাই। (প্রভু হে!) সাফল্যের সরলপথে, তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। (প্রভু হে!) বিভ্রান্ত ও অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। (আমিন!)


