
সাধনার মানবী - আরিফ শামছ্
+ Show full styles
V4.5-ALL
সাধনার মানবী আরিফুল ইসলাম ভূঁইয়া (আরিফ শামছ্) প্রচন্ড লোভ আমার তোমাকে দেখার, তোমার তরে লিখে এ কবিমন খুঁজে পাই শান্তি অপার। ক্লান্ত আর বিরক্তিভরা ঢুলুঢুলু চোখে, বিষাদে তিক্ত ভাঁজ পড়া কপালে, পড় আর ভাব এ কেমন বিপদ ওরে! । । এ সবি হতাশ হৃদয়ের আঁকাবাঁকা আল্পনা, যা সত্যের স্পর্শ নাও পেতে পারে, তোমার ছাড়পত্র পেলেই হতাশার তুলি আঁকবেনা। ভালো করেই জানো, উইল করা হলো কবে, আমার হৃদয়-ভূমি তোমার করে, সে কি দেখতে পাবেনা দৃষ্টি খুলে! । । সাধনার মানবী তুমি, জানো তাহা ভাল, স্বপ্ন বিলাস আমার জীবন, স্বপ্নের পুরোধা, প্রাণের স্পন্দন, বিমূর্ত প্রতীক আমার বাস্তবতার, সে কে জানো? শুধুই তুমি। এ হৃদয় হাসি খুশি আজিকার, তোমার শুধু তোমার । । সাধনার মানবী । । ।

